#প্রশ্নঃ সাংখ্য দর্শণ ( ১/৯২) এ ঈশ্বরকে স্বীকার করে না কেন??

উত্তরঃ- সাংখ্যের এমন কোন সূত্র নাই যেখানে ঈশ্বরকে মান্য করে না। অাপনারা ভূল অনুবাদ পড়েন তাই অাপনাদের সাংখ্য সম্পর্কে মতিভ্রম হয়।অামি এই সূত্রের শুদ্ধ অনুবাদ দিচ্ছি।।

ঈশ্বরাসিদ্ধেঃ।।৯২।।

সরলার্থঃ- ঈশ্বরের প্রত্যক্ষ কোণ দোষ ঘটিতে পারে না। ঈশ্বরের পক্ষে এ দোষ অসিদ্ধ কারণ ঈশ্বর সর্বজ্ঞ, সর্বশক্তিমান ও সর্ব ব্যাপক বলিয়া সকল পদার্থের মধ্যে ও বাহিরে ওতপ্রোত ভাবে ব্যাপক থাকিয়া সমস্ত পদার্থ সাক্ষাৎ সম্বন্ধের দ্বারা স্বাভাবিক ভাবে প্রত্যক্ষ করিয়া অাছেন, কিন্তু জীবাত্মা একদেশীয় ও তাহার জ্ঞান সাধন সাপেক্ষ এবং যে পদার্থ প্রত্যক্ষ করিবে তাহাও দূরে অবস্থিত বলিয়া তাহার সহিত সম্বন্ধ করিবার জন্য সাধনরূপ ইন্দ্রিয় গোলকাদির অাবশ্যক হয়। ঈশ্বর জ্ঞান স্বরূপ ও সর্বব্যাপক বলিয়া তাঁহার পদার্থ প্রত্যক্ষ করিবার জন্য কোন ইন্দ্রিয়অাদির বা সাধনের অপেক্ষা করে না  এই কারনে ঈশ্বরের প্রত্যক্ষে কোন দোষ ঘটিতে পারে না। যেমন জীবাত্মা হৃদয় মধ্যে অর্থাৎ সূক্ষশরীরের মধ্যে সাক্ষাৎ সম্বন্ধ করিয়া অাছে বলিয়া বুদ্ধি ও অহঙ্কারঅাদিকে চালাইবার জন্য তাহার ইন্দ্রিয় গোলোকের প্রয়োজন হয় না স্বয়ং চালাইয়া থাকেন সেইরূপ ঈশ্বরও প্রত্যক্ষ পদার্থ ও প্রত্যক্ষ জীবের মধ্যে সাক্ষাৎ সম্বন্ধ করিয়া অাছেন বলিয়া তাঁহার প্রত্যক্ষের জন্য কোন সাধনের প্রয়োজন হয় না।[ পন্ডিত যতীন্দ্রনাথ মল্লিক দেবশর্মন্] অার্যসমাজ।।

মন্তব্যঃ বাংলাভাষায় যে সব দর্শণ অনুবাদ হয়েছে তার অধিকংশ বিকৃত এবং বিভ্রান্ত।।প্রশ্নকারী যে দাবি করেছেন তাহা হিন্দি দর্শণ শাস্ত্রের বাংলা অনুবাদ দ্বারা খন্ডন করা হলো।।

অর্পণ অার্য।।

ইত্যোম্ শম্।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাণী চার প্রকার

বৈদিক পঞ্চ মহাযজ্ঞ

ঋগ্বেদ রাত্রিসূক্তঃ