বেদে বিভিন্ন মহামারী থেকে বাচার সতর্কতার উপদেশ
।।ও৩ম্।।
আধুনিক মহামারি নিয়ে বেদের সতর্কতা!
মনুষ্য প্রয়ত্নপূর্বক রজোগুণ, তমোগুণ পরিত্যাগ করে সাত্ত্বিক হয়ে জীবনে আনন্দ ভোগ করবে-
আ রভস্বেমামমৃতস্য শ্নুষ্টিমচ্ছিমচ্ছিদ্যমানা জরষ্টিরস্তু তে।
অসুং ত আয়ুঃ পুনরা ভরামি রজস্তমো মোপ গা মা প্র মেষ্ঠাঃ।। (অথর্ব০ ৮/২/১)
পদার্থঃ [হে মনুষ্য] (অমৃতস্য) অমৃতের (ইমাম্) এই (শ্নুষ্টিম্) প্রাপ্তিকে (আ) যথার্থ (রভস্ব) গ্রহণ করে, (অচ্ছিদ্যমানা) কাটা ছাড়াই (জরদষ্টিঃ) স্তুতির ব্যাপ্তি [বিস্তার] (তে) তোমার জন্য (অস্তু) হবে। (তে) তোমার (অসুম্) বুদ্ধি আর (আয়ুঃ) জীবনকে (পুনঃ) বার-বার (আ) উত্তম প্রকার (ভরামি) আমি পুষ্ট করেছি, (রজঃ) রজোগুণ আর (তমঃ) তমোগুণকে (মা উপ গাঃ) না প্রাপ্ত হয়ে আর (মা প্র মেষ্ঠাঃ) না পীড়িত হও।।১।।
ভাবার্থঃ মনুষ্য প্রয়ত্ন পূর্বক সত্ত্বগুণের প্রতিবন্ধক রজোগুণ আর কল্যাণ-অকল্যাণ জ্ঞানের বাধক তমোগুণকে ছেড়ে সাত্ত্বিক হয়ে জীবনকে করেন।।১।।
মহামারি থেকে বাচার প্রেরণা-
আরাদরাতিং নির্ঋতিং পরো গ্রাহিং ক্রব্যাদঃ পিশাচান্।
দক্ষো য়ত্সর্বং দুর্ভূতং তত্তম ইবাপ হন্মসি।। (অথর্ব০ ৮/২/১২)
পদার্থঃ (অরাতিম্) অত্যন্ত কঠোর, (নির্ঋতিম্) মহামারী [দরিদ্রতা আদি মহাবিপত্তি] কে (আরাত্) দূরে থেকে (গ্রাহিম্) শক্ত বন্ধনকারী পীড়া, (ক্রব্যাদঃ) মাংস গ্রহণকারী [রোগ] আর (পিশাচান্) মাংস ভক্ষণকারী [প্রাণী] কে (পরঃ) বাহিরে আর (য়ত্) যাহা কিছু (দুর্ভূতম্) কুশীল (রক্ষঃ) রাক্ষস [দুষ্ট প্রাণী আছে], (তত্) ওই (সর্বম্) সবার (তমঃ ইব) অন্ধকারের তুল্য [বিপত্তিকে] (অপ হন্মসি) আমরা ধ্বংস করে নির্মূল করব।।১২।।
ভাবার্থঃ মনুষ্য হিংসক রোগের, প্রাণীরা আর দোষের থেকে সতর্ক দ্বারা সুখী থাকব।।১২।।
খাওয়া-দাওয়ায় সাত্ত্বিক ভোজন-
অগ্নেষ্টেপ্রাণমমৃতাদায়ুষ্মতো বন্বে জাতবেদসঃ।
য়থা ন রিষ্যা অমৃতঃ সজূরসস্তত্তে কৃণোমি তদু তে সমৃধ্যতাম্।। (অথর্ব০ ৮/২/১৩)
পদার্থঃ [হে মনুষ্য] (তে) তোমার (প্রাণম্) প্রাণকে (অমৃতাত্) অমর, (আয়ুষ্মতঃ) অনেক আয়ুবান, (জাতবেদসঃ) উৎপন্ন পদার্থের জ্ঞাতা (অগ্নেঃ) অগ্নি [সর্বব্যাপক পরমেশ্বর] থেকে (বন্বে) আমি আহ্বান করি। (য়থা) যাহা দ্বারা (ন রিষ্যাঃ) তুমি না মরে, (সজূঃ) [যাহার সাথে] প্রীতিবান তুমি (অমৃতঃ) অমর (অসঃ) রবে, আমি (তত্) সে [কর্ম] (তে) তোমার জন্য (কৃণোমি) করছি, (তত্ উ) সেই তোমার জন্য (সম্) যথাবৎ (ঋধ্যতাম্) সিদ্ধ হবে।।১৩।।
ভাবার্থঃ যে মনুষ্য পরমেশ্বরের আজ্ঞা আর গুরুজনের শিক্ষাতে চলেন, তাহারা বলবান হয়ে সুখ ভোগ করেন।।১৩।।
বিচার পূর্বক খাদ্য গ্রহণে নিরোগ-
য়দশ্নাসি য়ৎপিবসি ধান্যং কৃষ্যাঃ পয়ঃ।
য়দাদ্যং১ য়দনাদ্যং সর্বং তে অন্নমবিষং কৃণোমি।। (অথর্ব০ ৮/২/১৯)
পদার্থঃ [হে মনুষ্য] (য়ত্) যা তুমি (কৃষ্যাঃ) চাষের [উৎপন্ন] (ধান্যম্) ধান্য (অশ্নাসি) ভক্ষণ করি, আর (য়ত্) যা তুমি (পয়ঃ) দুধ বা জল (পিবসি) পান করে। (য়ত্) চাই (আদ্যম্) পুরাতন [রক্ষিত] (যত্) চাই (অনাদ্যম্) নবীন [পুরাতন থেকে ভিন্ন] হোক, (সর্বম্) সে সব (অন্নম্) অন্ন (তে) তোমার জন্য (অবিষম্) নির্বিষ (কৃণোমি) করেছি।।১৯।।
ভাবার্থঃ যে মনুষ্য খাওয়া-দাওয়া বিচার পূর্বক করেন, তাহারা নিরোগ থাকেন।।১৯।।
ভাসমান ক্ষয়রোগ-
পক্ষী জায়ান্যঃ পতিত স আ বিশতি পূরুষম্।
তদক্ষিতস্য ভেষজমুভয়োঃ সুক্ষতস্য চ।।৪।। (অথর্ব০৭।৭৬।৪-৫)
পদার্থঃ পক্ষী তুল্য [উড়ন্ত] (জায়ান্যঃ) ক্ষয়রোগ (পতিত) উড়তে থাকে, (সঃ) সে (পুরুষম্) মনুষ্যের মধ্যে (আ বিশতি) প্রবেশ করে যায়। (তত্) ইহা ভিতরে ব্যাপ্ত হয়ে (চ) আর (সুক্ষতস্য) অধিক ফোড়া যুক্ত, (উভয়োঃ) উভয় প্রকারের [ক্ষয়রোগ] এর (ভেষজম্) ওষধি আছে।।৪।।
ভাবার্থঃ সদৈব ভিতর আর বাহিরের লক্ষণের দ্বারা রোগ পৌছানো নিবৃত্তি করো।।৪।।
ভাষ্যঃ পণ্ডিত ক্ষেমকরণদাস ত্রিবেদী
অগ্নিহোত্র দ্বারা অদৃশ্য রোগ থেকে মুক্তি-
বিদ্ম বৈ তে জায়ান্য জানং য়ানং য়তো জায়ান্য জায়সে।
কথং হ তত্র ত্বং হনো য়স্য কৃণ্মো হবির্গৃহে।।৫।। (অথর্ব০৭।৭৬।৫)
পদার্থঃ হে (জায়ান্য) ক্ষয়রোগ! (বৈ) নিশ্চয় করে (তে) তোমার (জানম্) জন্মস্থান (বিদ্ম) আমরা জানি, (য়ঃ) যাহা থেকে (জায়ান্য) হে ক্ষয়রোগ! (জানং) তোমার উৎপন্ন হওয়ার বিষয়ে (বিদ্ম বৈ) আমরা নিশ্চয়ই জানি কিন্তু হে (জায়ান্য) ক্ষয়! (য়তঃ) যেখান থেকে (জায়সে) উৎপন্ন হয়েছে। (ত্বং) তুমি (তত্র) সেখানে (কথম্ হ) কি প্রকারে [মনুষ্যকে] (হনঃ) অকল্যাণ করেন, (য়স্য) যাহার (গৃহে) ঘরে (হবিঃ) নানা ওষধির দ্বারা অথবা রোগ নাশক হবি ও চরু বানিয়ে তাহাতে (কৃণ্বঃ) অগ্নিহোত্র করেন অর্থাৎ রোগ নাশক হবি=চারু অথবা অন্ন দ্বারা এই ক্ষয়রোগকে নির্মূল করে সব প্রকার থেকে ক্ষয় দূর হয়ে যায়।।৫।।
ভাবার্থঃ যে মনুষ্য রোগের কারণ জেনে রোগীর খাদ্য সেবন আর কুখাদ্য ত্যাগ করেন, তাহারা গৃহে সর্বদা হোম করে বিভিন্ন মহামারি ক্ষয়রোগ থেকে সুস্থ থাকেন।।৫।।
ভাষ্যঃ পণ্ডিত জয়দেব শর্মা বিদ্যালঙ্কার
।।ও৩ম্ শান্তি শান্তি শান্তি।।





মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন